recent posts

banner image

নিস খুঁজার কিছু সহজ টিপস


নিস খুঁজার কিছু সহজ টিপস


একটি আদর্শ নিস খুঁজের সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে-
আপনি যে নিসটি সিলেক্ট করেছেন তার ব্যাকগ্রাউন্ডে যাতে কোন প্রডাক্ট বা সার্ভিস থাকে তা নিশ্চিত হয়ে নিবেন।

নিস খুঁজার সময় খেয়াল রাখবেন যাতে সেটা কোন ব্রান্ডের সাথে সংঘর্ষ পূর্ণ না হয় যেমন। কেননা যদি আপনি কোন ব্যান্ডকে বা ব্যান্ডের কোন সরাসরি প্রডাক্টকে টার্গেট করেন তাতে মামলা খাওয়ার সম্ভবনা থাকবে, পাশা-পাশি আপনি কখনই ঐ ব্রান্ডের সাইটকে টপকাতে পারবেন না। উদাহরন সরুপ- “Google TV” আপনি যদি সরাসরি “Google TV” নিয়ে অ্যাফিলিয়েট করতে যান তাহলে আপনি কখনই Google TV অফিসিয়াল ওয়েব সাইট টপকে সার্চ ইঞ্জিনে প্রথম দিকে আসতে পারবেন না। আবার এটা সম্পর্কে যদি কোন মিথ্যে তথ্য দেন তাহলে Google TV র কতৃপক্ষ আপনার নামে মামলাও করে দিতে পারে।

সুতরাং সাবধান নিস খুঁজার জন্য সবসময় চেষ্টা করবেন মেইন ক্যাটাগরিতে না খুজে ঐ মেইন ক্যাটাগরিরি সাবক্যাটাগরিতে খুজতে। তাহলে খুব দ্রুতই আপনি আপনার কাংক্ষিত নিস খুজে পাবেন।

যে বিষয় আপনার মুটামুটি ধারনা আছে, বা যে বিষয় আপনি পছন্দ করেন সেই সব বিষয়ের নিস নিয়ে কাজ করলে বেশি ভাল ফলাফল পাওয়া যায়।

লোভে পরে এমন নিস সিলেক্ট করা ঠিক না যেটাকিনা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে পরে। যেমন ঔষধ, ট্রিটমেন্ট, লিগ্যাল ইস্যু, মিলিটারি ইত্যাদি।

▶ কিওয়ার্ড কি এবং কিওয়ার্ডের প্রকারভেদ:

কিওয়ার্ড হচ্ছে এমন এক ধরনের শব্দ যার মাধ্যমে আমরা গুগল, বিং বা অন্য সার্চ ইঞ্জিনগুলোতে অনুসন্ধান করে থাকি। ধরুন আপনি গুগলে অনুসন্ধান করছেন “Survival Knife” নিয়ে, তাহলে “Survival Knife” হচ্ছে একটি কিওয়ার্ড। আর এই সব কিওয়ার্ড গুলো নিয়ে রিসার্চ বা অনুসন্ধান করে আদর্শ কিওয়ার্ড বাছাই করাই হল কিওয়ার্ড রিসার্চ।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর নিস সাইট তৈরী করতে গেলে প্রথমেই আপনাকে একটি প্রফিটেবল (লাভ জনক) নিস বা সেক্টর খুজে বের করতে হবে। এমন একটি সেক্টরের নিস আপনাকে খুজে বের করতে হবে যেখানে ভাল ভাল প্রডাক্ট রয়েছে এবং সে প্রডাক্টের বাজার চাহিদাও ভাল আছে।

কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমরা কিওয়ার্ডের কিছু পার্থক্য জানব, কিওয়ার্ডের পার্থ্যকরন করতে না পারলে আপনার কিওয়ার্ড রিসার্চ ব্যার্থ হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকবে।

বিভিন্ন এক্সপার্টটা কিওয়ার্ডকে বিভিন্ন ভাবে সংঙ্গায়িত ও প্রকারভেদ করেছেন। তাদের ভিতর মতভেদ থাকলেও আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ডকে মূলত ৩ ভাগে ভাগ করব।

(১) ইনফরমেটিভ কিওয়ার্ড
(
২) অ্যাকশান বা বায়িং কিওয়ার্ড
(
৩) লং টেইল কিওয়ার্ড

▶ (১) ইনফরমেটিভ কিওয়ার্ডঃ

যে সব কিওয়ার্ড দিয়ে মানুষ কোন কিছু সম্পর্েক জানতে চায় মূলত সেই সব কিওয়ার্ডকে ইনফরমেটিভ কিওয়ার্ড বলে।
যেমন- what is good helth
এখানে মূলত ভিজিটর (ট্রাফিক) ঢাকার আবহাওয়া সম্পর্কে জানতে চাচ্ছে। সে কিন্তু কোন কিছু কেনার উদ্দেশ্যে সার্চ দেয় নাই। সুতরাং অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আপনি এইসব ইনফরমেটিভ কিওয়ার্ড এড়িয়ে চলবেন। ইনফরমেটিভ কিওয়ার্ডে যদি ব্লগিং করেন তাহলে এর মনিটাইজেশান মেথড হবে গুগল অ্যাডসেন্স। ইনফরমেটিভ কিওয়ার্ড ভাল ভাবে বুঝার জন্য আমি কিছু উদাহর দিচ্ছি, যেটা দেখলে ও ভাল ভাবে চিন্তা করলে আপনাদের এই ইনফরমেটিভ কিওয়ার্ড সম্পর্কে ধারনা ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি।

How To Loose Weight
How To Loose Weight Healthy
Loose Weight on Food Diet
Weight Loss Videos for Womens
Best Weight Loss Programs

যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তাই ইনফরমেটিভ কিওয়ার্ডের প্রতি খুব বেশি শিখব না। আমরা মূলত বায়িং কিওয়ার্ড নিয়েই বেশি কাজ করব।

▶ (২) অ্যাকশান/ বায়িং কিওয়ার্ডঃ

যে সব কিওয়ার্ড দিয়ে সাধারনত কোন কিছু ক্রয় করা, সার্ভিস নেওয়া, কেনার আগ মূহুর্তের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাওয়া, নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানা ইত্যাদি বিষয়কে টার্গেট করে সেই সব কিওয়ার্ডকে আমারা অ্যাকশান বা বায়িং কিওয়ার্ড বলব। অর্থ্যাত অ্যাকশান কিওয়ার্ড হল সেই সব কিওয়ার্ড যার সর্বশেষ উদ্দেশ্য কোন একটি প্রডাক্ট কেনা বা সার্ভিস গ্রহন করা। একটি বায়িং কিওয়ার্ডের উদাহরন দেওয়া হল-
যেমন-  iPhone 5 Fast Shipping
এখানে “iPhone 5 Fast Shipping” কিওয়ার্ডটির দিকে নজর দিলে স্পষ্ট বুঝা যায় যে, এই কিওয়ার্ডটি দিয়ে যিনি সার্চ করছেন তার কাছে অবশ্যই ক্রেডিট কার্ড আছে, এবং সে মানষিক ভাবে প্রস্তুত iPhone 5 ফোন সেটটি কিনতে। সে শুধু নিশ্চিত করতে চায় যে, সে যাতে দ্রুত ফোনটি তার কাছে পৌছাক। মানে যারা ফাস্ট শিপিং এর মাধ্যমে iPhone 5 ফোনটি বিক্রি করতাছে তাদেরকে সে খুজছে। সুতরাং এই কিওয়ার্ড নিয়ে কেউ যদি ব্লগিং করে এবং সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথদিকে থাকতে পারে তাহলে তার সাইট থেকে এই প্রোডাক্ট সেল হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে।

অ্যাকশান বা বায়িং কিওয়ার্ডে তুলনামূলক সার্চ ভলিয়ম কম হয়ে থাকে, কিক্ত এতেই লুকিয়ে থাকে আসল খনি!
প্রতিটা নিসেরই বায়িং বা অ্যাকশান কিওয়ার্ড রয়েছে। বায়িং কিওয়ার্ড বের করার নিদৃষ্ট কোন নিয়ম নেই, কিওয়ার্ড ভেদে এই বায়িং বা অ্যাকশান কিওয়ার্ড ভিন্ন হতে পারে। তবে একটু সাধারন ভাবে চিন্তা করলে বা নিজেকে প্রশ্ন করলেই এর উত্তর বের হয়ে আসে। যেমন ধরুন আপনি iPhone 5 কিনতে চান, কিন্তু আপনার পকেটে এই ফোন কেনার পর্যাপ্ত টাকা নেই। তাহলে আপনি হয়ত এই ফোনটি কেনার জন্য ডিস্কাউন্ট খুজবেন অন্যথায় সেকেন্ড হ্যান্ড সেট খুজবেন। তাহলে আপনার জন্য এই iPhone 5 এর বায়িং বা অ্যাকশান কিওয়ার্ড হতে পারে-
iPhone 5 Discount
iPhone 5 Coupons
2nd Hand iPhone 5
Cheap iPhone 5

বায়িং কিওয়ার্ডের কিছু চিট শিট আছে। এগুলো ফলো করলে বায়িং বা অ্যাকশান কিওয়ার্ড খুজতে সুবিধা হবে। তবে কথাটি অবশ্যই মনে রাখবেন- বায়িং কিওয়ার্ড বের করার কোন সূত্র নাই, সাধারন সেন্স থেকে কিওয়ার্ড বের করাই হবে বুদ্ধিমানের কাজ।

▶ ৩) লং টেইল (LONG TAIL) কিওয়ার্ড:

লং টেইল কিওয়ার্ড হল সেই সব কিওয়ার্ড যাতে ৩ বা তার তার বেশি শব্দ গুচ্ছ  এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড গুলোর ওয়ার্ড ৩টি শব্দ বা তারো বেশি শব্দ ব্যবহার করা হয়েছে সে গুলিকে লং টেইল কীওয়ার্ড বলা হয়।
লং টেইল কিওয়ার্ড ব্যবহারের প্রধান কারন হল এর এসইও কম্পিটিশন তুলনা মুলক ভাবে কম থাকে। আর শর্ট কিওয়ার্ড গুলোর এসইও কম্পিটিশন তুলনা মুলক অনেক বেশি হয়ে থাকে।

লং- টেইল কীওয়ার্ড গণ শ্রোতাগুলির পরিবর্তে বিশিষ্ট জনসংখ্যাতাত্ত্বিক লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হয়। অন্য কথায়, তারা সাধারণ শব্দ পদগুলির তুলনায় আরো নির্দিষ্ট এবং প্রায়ই কম প্রতিযোগিতামূলক। এ কারণেই তারা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সুবিধাগুলি সরবরাহ করে।

যেহেতু তারা খুব সুনির্দিষ্ট, তাই তারা এখনও জনপ্রিয় পদগুলির তুলনায় জনপ্রিয় বিষয়গুলির জন্য অনুসন্ধান ফলাফলে উচ্চ পদে পদে পদোন্নতি দিতে সক্ষম হবেন, যদিও এখনও মাথার উপরে স্থল জন্মানো। প্লাস, তারা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন ট্র্যাফিক আকর্ষণ করে যা সম্ভবত লিড এবং গ্রাহকদের রূপান্তর করতে পারে




নিস খুঁজার কিছু সহজ টিপস নিস খুঁজার কিছু সহজ টিপস Reviewed by Don on ৫:৪১ AM Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.