recent posts

banner image

ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাওয়ার সহজ টিপস?

ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাওয়ার সহজ টিপস?

ফাইবার হলো এমন একটি মার্কেটপ্লেস যেখানে রয়েছে অনেক ধরনের কাজ। ফাইবারে অনলাইনের প্রায় সব ধরনের কাজ এই পাওয়া যায়। এই মার্কেটপ্লেসে অনেক ক্লাইন্ট রয়েছে। কিন্তু নতুন অবস্থায় এখানে কাজ পাওয়া খুবই টাপ। এখানে নতুন অবস্থায় দ্রুত কাজ পাওয়ার জন্য কিছু রুল্স মেনে কাজ করলে দ্রুত কাজ পাওয়া সম্ভব।

১/ প্রোফাইল : প্রথমে আপনার অ্যাকাউন্ট এর প্রোফাইল সেটিং করবেন। সেখানে আপনার নিজের সম্পর্কে বা যোগ্যতা সম্পর্কে যা লিখবেন সেটি এমনভাবে লিখবেন যাতে কাউকে আকৃষ্ট করা যায়। তবে অবশ্যই মনে রাখবেন প্রোফাইল সেটিংয়ে সব সময় সঠিক তথ্য দিবেন কোন ভুল ইনফরমেশন দিবেন না। এটা আপনার অ্যাকাউন্ট এর জন্য ক্ষতিকর। অবশ্যই আপনার স্কিল গুলো অ্যাড করবেন।

২/ সার্ভিসিং প্রাইজ: যেহেতু নতুন অবস্থায় কাজ পাওয়া একটু কষ্টকর তাই প্রথম পর্যায়ে প্রাইজ কম দেওয়াই ভাল। এটা দ্রুত কাজ পেতে সাহায্য করবে। এক্সট্রা ডেলিভারি সার্চ ও এক্সট্রা কাজের প্রাইজ সবগুলোই লিমিটেড এর মধ্য দিবেন যেহেতু   আমরা নতুন এতে দ্রুত কাজ পাওয়া যাবে।
সার্ভিসিং প্রাইজ


৩/ গিগ ডেসক্রিপশন : আপনি আপনার গিগে যে সার্ভিসটি দিতে চাইছেন সেই বিষয়টি সম্পর্কে ভাল একটি পোস্ট লিখোন। এই গিগে যে সার্ভিস গুলো দিতে চান সে বিষয়ে লিখোন। পোস্টটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখোন যাতে অন্যকে আকৃষ্ট করতে পারে। গিগ ডেসক্রিপশনটি আপনাকে অবশ্যই খুব ভাল করে দিতে হবে। কেননা এটি দেখেই একজন ক্লাইন্ট আপনাকে কাজ দিতে আকৃষ্ট হবে।
গিগ ডেসক্রিপশন


৪/ গিগ সার্চ ট্যাগ : সার্চ ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার মাধ্যমে সার্চ করে একজন ব্যক্তি আপনার গিগটিকে খুজে পেতে পারে। একটি গিগে আপনি ৫টি সার্চ ট্যাগ ব্যবহার করতে পারবেন। সার্চ ট্যাগ অবশ্যই গিগ রিলেটেড দিতে হবে। এক কথায় বলতে গেলে সার্চ ট্যাগে এমন কিছু ওয়ার্ড দিবেন যে গুলা দিয়ে কোন বায়ার সার্চ দিলে যেন আপনার গিগটি খুজে পায়।
আর হা গিগ টাইটেলটি অবশ্যই ইউনিক দিবেন এবং পারলে টাইটেলে কীওয়ার্ড ইউস করার চেষ্টা করবেন।
গিগ সার্চ ট্যাগ


৫/ ছবি ও ভিডিও : গিগে অবশ্যই গিগ রিলেটেড কাজের ছবি আপলোড করতে হবে। সব থেকে বেশি ভাল হয় যদি গিগে একটি নিজের ভিডিও আপলোড করেন। এতে করে আপনার প্রতি ক্লাইন্ট এর গুরুত্বটা বেশি দিবে অ্যান্ড ট্রাস্ট টাও বেশি থাকবে।
 ছবি ও ভিডিও


৬/ সোশাল মিডিয়া: একটি গিগ পাবলিকেশন করার পর সেখানে আপনার রিলেটেড অনেক গিগ আছে। তাই আপনার গিগটিকে ক্লাইন্টদের সামনে রাখার জন্য এবং গিগটিকে ফাস্ট পেজে আনার জন্য আপনাকে সোশাল মিডিয়া মার্কেটিং করতে হবে।

ফেইজবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশিয়াল মিডিয়াতে গিগ লিংক পাবলিষ্ট করতে হবে। এর ফলে গিগ এর ভিজিটর বাড়বে, ক্লিক বাড়বে, ইমপ্রেশনস  বাড়বে এর ফলে ফাইবার এর কাজে আপনার প্রাধান্য ও বাড়বে। ফলে আপনার গিগটি ফাস্ট পেজে থাকবে। এর ফলে আপনার ক্লাইন্ট পাওয়া খুবই সহজ হবে।

কেননা ক্লাইন্টরা ফাস্ট পেজ থেকেই বেশিরভাগ লোক সিলেক্ট করে থাকে। তাই দ্রুত কাজ পাওয়ার জন্য সোশাল মিডিয়া মার্কেটিং করা সবচেয়ে বেশি প্রয়োজন।

৭/ বায়ার রিকোয়েস্ট : মোস্ট ইম্পরট্যান্ট বায়ার রিকুয়েস্ট। বায়ার রিকুয়েস্ট হলো অনেক ক্লাইন্ট আছে যাদের কাছে অনেক লোকের গিগ দেখে কাজ অফার করার মতো সময় তাদের কাছে থাকে না এবং দ্রুত কাজ করার জন্য তারা বায়ার রিকুয়েস্ট পাটিয়ে থাকে। বায়ার রিকোয়েস্ট সেন্ডিং থাকলে আপনি আপনার প্রোফাইলে গিয়ে বায়ার রিকোয়েস্ট অপশনে গিয়ে দেখতে পারবেন। তবে হা আপনার গিগ রিলেটেড সার্ভিস ছাড়া কোন বায়ার রিকোয়েস্টে এসএমএম  করবেন না।

আপনার গিগ রিলেটেড বায়ার রিকোয়েস্ট থাকলে সেখানে আপনি ওনাকে একটি অফার করবেন।  এসএমএস এর রিপ্লেটা এমনভাবে করবেন যেন বায়ার কে বুঝাতে পারেন যে আপনি তার কাজটা বুজতে পেরেছেন অ্যান্ড পারবেন। খুব ভাল সুন্দর একটা রিপ্লে করুন যাতে বায়ার আপনার প্রতি আকৃষ্ট হয়। তবে বায়ার রিকোয়েস্ট পাওয়ার জন্য আপনাকে অধিক সময় অ্যাক্টিভ থাকতে হবে।

বিশেষ করে রাএে বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়া যায়। কিন্তু বায়ার রিকোয়েস্ট পাওয়ার কোন নিদিষ্ট সময় নেই যেকোন সময় আসতে পারে।সেজন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে।
বায়ার রিকোয়েস্ট


সবগুলো নিয়ম ভালভাবে অুনসরণ করলে অবশ্যই আপনি একটি ভাল ফলাফল পাবেন এবং মার্কেটপ্লেস দিয়ে ভাল একটি ক্যারিয়ার গড়তে পারবেন। তবে গিগ কমপ্লিট হওয়ার পর কাজ পেতে সবচেয়ে বেশি সহায়তা করবে সোশাল মিডিয়া মার্কেটিং ও বায়ার রিকোয়েস্ট।  এই দুটি কাজ ভালভাবে করতে পারলে অবশ্যই খুব দ্রুত কাজ পাবেন।

ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানান এবং অনলাইন ইনকাম বিষয়ে তথ্য জানার থাকলে আমাকে প্রশ্ন করুন?

অনলাইন ইনকাম সম্পর্কে আরও জানার জন্য ব্লগের অনান্য পোস্ট গুলো দেখেন।  সেখানে অনলাইন থেকে ইনকাম এর অনেক সোর্স দেওয়া আছে।

ধন্যবাদ।
ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাওয়ার সহজ টিপস? ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাওয়ার সহজ টিপস? Reviewed by Don on ১:০৩ AM Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.