recent posts

banner image

২০১৯ সালের সেরা ৫টি ফ্রি এন্টিভাইরাস


২০১৯ সালের সেরা ৫টি ফ্রি এন্টিভাইরাস


আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে এন্টিভাইরাস বা এন্টিম্যালওয়্যার প্রোগ্রামের সাথে পরিচিত হয়ে থাকবেন। নিরাপত্তার জন্য অন্য একটি এন্টিভাইরাস সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। বর্তমানে সেরা ৫ ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যারের নাম, যা থেকে আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন।

১. অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস

এন্টিভাইরাস জগতে অ্যাভাস্ট অত্যন্তপরিচিত একটি নাম।এর বিশেষ একটিফিচার হচ্ছে সাইবার ক্যাপচার যা পিসিতে নতুনফাইল রান করারআগে সেটি স্ক্যানকরে নেয়। এছাড়া, এতে আরও আছে ফিশিং প্রটেকশন, ওয়াইফাই ইনসপেক্টর, স্মার্টস্ক্যান, গেম মুড (নোটিফিকেশন হাইডকরে), সফটওয়্যার আপডেটারসহ আরও অনেকফিচার। এটি পিসিস্লো করেনা। তবে অ্যাভাস্টের প্রাইভেসি সেটিংসআপনার কাছে কিছুটাকঠিন লাগতে পারে, এবং এর পেইডকম্পোনেন্টের লিংক ভালোনাও লাগতে পারে।

২. অ্যাভিরা ফ্রি এন্টিভাইরাস

বিভিন্ন অ্যান্টিভাইরাস টেস্টিংল্যাব অ্যাভিরাকে ভালোরেটিং দিয়েছে। এটি কম্পিউটারকে স্লোকরেনা, তবে নিজেএকটু ধীরগতিতে স্ক্যানকরে থাকে। অ্যাভিরার ভাইরাসও ফিশিং আক্রমণঠেকানোর ক্ষমতা ভাল।অ্যাভিরার ক্রোম ও ফায়ারফক্স এক্সটেনশন রয়েছেযা অনলাইন নিরাপত্তায় সাহায্যকরবে। তবে এর পপআপ আপনাকেবিরক্ত করতে পারে।

৩. বিট ডিফেন্ডার ফ্রি এন্টিভাইরাস

ফ্রি এন্টিভাইরাস হিসেবেবিট ডিফেন্ডার ভালইজনপ্রিয়। এর মূল শক্তি দ্রুতস্ক্যান করা এবং রয়েছে অসাধারণভাইরাস ধরার ক্ষমতা।সাধারণ ব্যবহারকারীদের জন্যবিট ডিফেন্ডার কনফিগারকরা সহজ, তবে আপনি যদি অ্যাডভান্সড ইউজারহয়ে থাকেন, সেক্ষেত্রে হয়ত আরও বেশিনিয়ন্ত্রণ চাইবেন যা বিট ডিফেন্ডারে আপাততনেই। বিট ডিফেন্ডারে পপআপথাকলেও তা তুলনামূলক খুব বেশি না, যা সফটওয়্যারটির ক্লিনইউজার ইন্টারফেস পুষিয়েদেয়।

৪. ক্যাস্পারস্কি ফ্রি এন্টিভাইরাস

ক্যাসপারস্কি এন্টিভাইরাসের ফ্রিভার্সনে পাবেন রিয়েল-টাইম স্ক্যানিং, এন্টি-ফিশিং, ইমেইলস্ক্যানিং, স্পাইওয়্যার প্রটেকশনসহ নানান সুবিধা।ব্যক্তিগত ব্যবহারের জন্যক্যাসপারস্কি ফ্রি এন্টিভাইরাস যথেষ্ট, তবে এটা আপনারকাছে খুব ব্যাসিকমনে হতে পারে।এর ইউজার ইন্টারফেস সহজ এবং ভাইরাসধরার ক্ষমতা মারাত্নক।

৫. এভিজি ফ্রি এন্টিভাইরাস

আপনি নিশ্চয়ই এভিজিফ্রি এন্টিভাইরাসের নাম শুনেছেন? এতে পাবেন ভাইরাসপ্রটেকশন, সিস্টেম অপটিমাইজেশন টুল, ম্যালওয়্যার স্ক্যানার প্রভৃতি।এভিজি এন্টিভাইরাসের কনফিগারেশন অপশনগুলোসহজ হলেও স্ক্যানকরতে এটি একটুবেশি সময় নিতেপারে। এভিজির ফিশিংপ্রটেকশন অন্যান্য ফ্রিএন্টিভাইরাসের তুলনায় খুব একটা বেশিশক্তিশালী না। তবে এর ম্যালওয়্যার প্রটেকশনচমৎকার। এভিজি ফ্রিএন্টিভাইরাস আপনার পিসিকেস্লো করবেনা।

সঠিকভাবে এন্টিভাইরাস বা এন্টিম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহারকরলে বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের হাত থেকেনিরাপদ থাকা সম্ভব।পিসিতে যেকোনো সফটওয়্যার ইনস্টলদেয়ার পূর্বে অবশ্যইএর উৎস ও নির্মাতা সম্পর্কেভালোভাবে নিশ্চিত হয়ে নিতে হবে।সফটওয়্যারের ক্র্যাকে অনেকসময় ভাইরাস থাকে।


২০১৯ সালের সেরা ৫টি ফ্রি এন্টিভাইরাস ২০১৯ সালের সেরা ৫টি ফ্রি এন্টিভাইরাস Reviewed by Don on ৩:৫৭ AM Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.