বর্তমান বিশ্বে সবাই এখন ইন্টারনেটভিত্তিক উপার্জন করতে চায়। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বাঙ্গালীরাও এখন অনেক এগিয়ে। বাংলাদেশের আনাচে কানাছে ছড়িয়ে আছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান। সেই সুবাদে এবং ইউটিউব এর সহায়তায় গড়ে উঠছে ভাল / খারাপ অনেক ফ্রিলান্সার। বাংলাদেশের বেশিরভাগ ফ্রিলান্সার এই আসছে ইউটিউব থেকে। তাই তারা সব কিছু ভালভাবে বুঝতে পারে না। তারা শুধু ভাবে যে সাইটে অ্যাডসেন্স এপ্রোভ করাতে পারলেই শুধু ডলার আর ডলার। কিন্তু অ্যাডসেন্স আরনিং বাংলা সাইটের জন্য খুবই খারাপ অবস্থা। কেন অ্যাডসেন্স বাংলা সাইটের জন্য খুবই খারাপ সেগুলা বিস্তারিত নিচে আলোচনা করা হলোঃ
প্রথমে জেনে নেই অ্যাডসেন্স কি? এবং সেটি কিভাবে কাজ করে!
অ্যাডসেন্স হলো গুগলের এক ধরনের বিজ্ঞাপন। এখানে তিন ধরনের লোক কাজ করে থাকে। যেমন: একটি কোম্পানি, গুগল ও যারা ব্লগিং, ইউটিউব, অ্যাপ নিয়ে কাজ করে তারা। এখন প্রশ্ন হতে পারে এটি কিভাবে কাজ করে। মনে করুন একটি কোম্পানি তার বিজনেস বা কোন প্রডাক্ট বেশি পরিমান ভিজিটর পেতে চায়, পরিচিত হতে চায় এবং বেশি অর্থ উপার্জন করতে চায়। সেই ক্ষেএে গুগল হলো সবচেয়ে জনপ্রিয় একটি সাইট সেখানে প্রতিদিন অনেক মানুষ আসে, তাই সেই বিজ্ঞাপন গুলো গুগোল এর মাধ্যমে প্রচারনা করা হলে সেই কোম্পানি গুলোরও অনেক অর্থ উপার্জন হয়। কিন্তু গুগোল সেই বিজ্ঞাপন গুলো প্রচার করতে পারে না। তাই আমরা যারা অ্যাডসেন্স করি তাদের মাধ্যমে গুগোল সেই বিজ্ঞাপন গুলো প্রচার করে। এখানে কোম্পানি তার প্রচারনার জন্য গুগোল কে অর্থ প্রদান করে আর গুগোল আমাদের মাধ্যমে সেই প্রচারনার কাজ চালানোর জন্য গুগোল আমাদের কিছু অর্থ প্রদান করে থাকে।
অ্যাডসেন্স ডলার কিসের উপর ভিওি করে দেয়?
অ্যাডসেন্স ডলার দিয়ে থাকে সিপিসি এর উপর ভিত্তি করে। যে কীওয়ার্ড এর সিপিসি যত থাকে সেটা অনুযায়ী গুগোল অ্যাডসেন্স এর আরনিং দিয়ে থাকে। সেই ক্ষেএে প্রত্যেক দেশের জন্যও সিপিসি ভিন্ন।
এখন আসা যাক বাংলা সাইটে।বাংলা কীওয়ার্ড গুলোর কোন নিদিষ্ট সার্চ ভলিউম ও সিপিসি নেই। সিপিসি যেটা আছে সেটা খুবই কম। তাই গুগোল অ্যাডসেন্স যেহেতু আমাদের সিপিসির উপর ভিওি করে ডলায় দেয়, তাহলে যে কীওয়ার্ড এর কোন সিপিসিই নেই সেটি নিয়ে কেন আমরা কাজ করে সময় নষ্ট করব। সেই সময়টি যদি আমরা একটি ইংলিশ সাইটকে দেই তাহলে আমরা অনেক ভাল একটা উপার্জন করা সম্ভব হবে। তখন আমরা ভাল মানের সিপিসি কীওয়ার্ড খুজে সেটি নিয়ে কাজ করতে পারব। কিন্তু বাংলা সাইটের ক্ষেএে কোন কীওয়ার্ড এর এই সিপিসি থাকে না।
আরও কিছু অসুবিধা হলো বাংলা ভাষার মানুষ বাংলাদেশ ও ভারত ছাড়া আর কোথাও তেমন দেখা যায় না। সেই দিক থেকে কিছু সংখ্যক মানুষ এই মাএ আপনার সাইটটি পড়তে পারে। কিন্তু তার বিপরীতে একটি ইংরেজি ভাষার সাইট বিশ্বের সবাই পড়তে পারে।
তাই অর্থ উপার্জন এর দিক থেকে বিবেচনা করলে বাংলা সাইট না করাই ভাল। আমরা সবাই কাজ করি ইনকামের জন্য বাট সেটাই যদি না আসে তাহলে এত পরিশ্রম করার কি প্রয়োজন। একটি সাইটকে তৈরি করতে হলে আমাদের অনেক সময় লাগে। সেই সময়টি ভূল না করে শুরু থেকেই কাজে লাগানোর জন্য ইংলিশ সাইট দিয়েই শুরু করুন।
অ্যাডসেন্সের জন্য কেন বাংলা সাইট করা উচিত না!
Reviewed by Don
on
১২:০৫ PM
Rating: